বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

একনজরে বিশ্বের আলোচিত সব খবর |

নিজস্ব প্রতিবেদক

এক সপ্তাহের মধ্যে সাইবার হামলার শিকার হয়েছে মাইক্রোসফটের সার্ভার সফটওয়্যার ব্যবহারকারী শতাধিক প্রতিষ্ঠান। ঝুঁকিতে শেয়ারপয়েন্ট সার্ভারের আরও কয়েক হাজার গ্রাহক। যুক্তরাষ্ট্র, জার্মানিসহ বেশ কয়েকটি দেশের সরকারি ও বেসরকারি বহু প্রতিষ্ঠান আছে এ তালিকায়। এ বিষয়ে তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের নিরাপত্তা ব্যবস্থা আপডেটের পরামর্শ দিয়েছে মাইক্রোসফট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে না ইরান। অব্যাহত থাকবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

[recent_tabs]