হঠাৎ বজ্রপাতে কক্সবাজারের চকরিয়ায় ইমন (২৩) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার বদরখালীর ছিরাদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বজ্রপাতের বিষয়টি নিশ্চিত করেছেন।
মোঃ ইমন চকরিয়ার উপকূলীয় বদরখালী ইউনিয়নের মগনামা পাড়ার বাসিন্দা আবু তাহেরের ছেলে।
স্থানীয় লোকজন জানায়, সকালে চিংড়ি ঘেরের খোলা মাঠে কাজ করার সময় প্রচণ্ড বজ্রপাত শুরু হয়। এ সময় সেই ঘটনাস্থলেই মারা যায়।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ###
মোঃ আবুল কালাম আজাদ
ব্যুরো কক্সবাজার জেলা
